আমার মন মানে না
- মোঃ জিয়াউল হক

আমার মন মানে না
কি করি হায়,
মন যে কেবলই তোমার পানে
অস্থির চিত্তে করে ভ্রমণ,
মন মাঝরে মন একলা নাহি থাকে
শত প্রলাপ বকে
কখন দেখা হবে তোমার সাথে?
এখন গোধূলী বেলা
রাত কি খুব গভীর হবে?
নিষিদ্ব প্রহরে
ছুটে চলা যে মানা,
আমার মন মানে না
নেই কোনো চোখ শরমের বালাই
স্পর্শ না পাই দেখা হবে
মনের তৃষ্ণা নিবারন হবে,
সুখী মনে ফিরে যাবো ঘরে
তখন মন আর বলবে না
আমার মন মানে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।